বাংলা
English
অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার এই ব্রত পালিত হয়। 'ইতু' শব্দটি এসেছে 'মিত্র' বা সূর্যদেব থেকে। মূলত সধবা মহিলারা এবং কুমারী মেয়েরা পরিবারের সুখ, শান্তি, এবং ধনসম্পদ বৃদ্ধির আশায় একমাস ধরে এই সূর্যব্রত পালন করেন।
একটি মাটির সরায় মাটি ভর্তি করে তাতে ধান, গম, যব, তিল, সরষে ইত্যাদি পঞ্চশস্য বোনা হয়। মাসজুড়ে তাতে জল দেওয়া হয় এবং রবিবার করে পুজো হয়। পুজোর শেষে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এই সরা জলে ভাসিয়ে দেওয়া হয়।
প্রতি রবিবার পুজো শেষ না হওয়া পর্যন্ত মহিলারা উপবাস রাখেন। পুজোর পর নিরামিষ প্রসাদ গ্রহণ করা হয়।
অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার সকালে বা পূর্বাহ্নে এবং সংক্রান্তির দিন বিসর্জনের লগ্ন।