বাংলা
English
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। 'ফলহারিণী' কথার অর্থ যিনি কর্মফল হরণ করেন। বিশ্বাস করা হয়, এই রাতে মা কালীর আরাধনা করলে মানুষের যাবতীয় অশুভ কর্মফল ধ্বংস হয়। এই পবিত্র রাতেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী সারদা দেবীকে 'ষোড়শী' রূপে পুজো করেছিলেন।
গ্রীষ্মকালীন মরশুমি ফল (যেমন আম, কাঁঠাল, লিচু, জাম) দিয়ে মা কালীর বিশেষ পুজো করা হয়। পুজো শেষে এই ফল প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়।
যাঁরা পুজো দেন বা ব্রত পালন করেন, তাঁরা সারাদিন উপবাস থাকেন। মধ্যরাতে মায়ের পুজো ও অঞ্জলি সম্পন্ন হওয়ার পর ফল প্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ করা হয়।
অমাবস্যা তিথির নিশীথ কাল (মধ্যরাত্রি)।