বাংলা
English
ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তন্ত্রসাধনায় এই রাতের গুরুত্ব অসীম। বিশ্বাস করা হয়, এই তিথিতেই দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকীর আর্বিভাব হয়েছিল শুম্ভ-নিশুম্ভকে বধ করার জন্য। এই দিনেই তারাপীঠের সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন।
বিশেষ করে তারাপীঠে এবং অন্যান্য সতীপীঠে এই রাতে দেবী কালী বা মা তারার মহাশক্তির পুজো হয়। তান্ত্রিক এবং গৃহস্থ সকলেই জবা ফুলের মালা, ধূপ, প্রদীপ এবং বিশেষ কারণবারি দিয়ে মায়ের আরাধনা করেন। নিশীথ রাতে হোমযজ্ঞ করা হয়।
অত্যন্ত কঠোর ব্রত। যাঁরা পুজো দেন, তাঁরা সারাদিন নির্জলা বা ফলাহার করে উপবাস থাকেন। মধ্যরাতের বিশেষ পুজো ও অঞ্জলি সম্পন্ন হওয়ার পর প্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ করা হয়।
অমাবস্যা তিথির নিশীথ কাল (ঠিক মধ্যরাত্রি)।